উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জের ৫ম বারের মত শ্রেষ্ঠ এ,এস আই আলী হোসেন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ রেঞ্জের ৫ম বারের মত শ্রেষ্ঠ এ,এস,আই হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার মেলান্দহ থানার এ,এস,আই মোঃ আলী হোসেন।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত এপ্রিল /২০২৪ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ময়মনসিংহ রেঞ্জের ও বিভাগীয় শ্রেষ্ঠ এ,এস,আই হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী হোসেন। গত-১৫ মে বুধবার ২০২৪ তারিখে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মোঃ আবিদ হাসান বিপিএম,পিপিএম বার মহোদয় জামালপুরের মেলান্দহ থানার এ এস,আই আলী হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ ও ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে মেলান্দহ থানার এ,এস,আই মোঃ আলী হোসেন কে ময়মনসিংহ রেঞ্জের ৫ম বারের মত শ্রেষ্ঠ এ,এস,আই নির্বাচিত করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মোঃ আবিদ হাসান বিপিএম,পিপিএম বার ও জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা ও ময়মনসিংহ রেঞ্জের পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেলান্দহ থানার এ,এস,আই মোঃ আলী হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *