মেলান্দহে হাজী দিদার পাশার মোটর সাইকেল প্রতীকের ভোট প্রার্থনা

মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ
” আসন্ন ৬ষ্টতম” মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী দিদার পাশার নির্বাচনে অদ্য বিকাল ৪টার দিকে মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সফল ছাত্র নেতা আশেক এলাহী জনিরননেতৃত্বে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখিত মোটরসাইকেল শোভাযাত্রাটি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাজারে বাজারে, রাস্তার মোড়ে মোড়ে গণসংযোগ করেন ও ভোট প্রার্থনা করেন। পরে মটর সাইকেল শোভাযাত্রাটি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার সাবেক সফল ছাত্র আশিক এলাহি জনিসহ নেতৃবৃন্দ।
