মেলান্দহে শহীদ জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলা বি,এন,পিও পৌর বি,এন,পির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বি এন পির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার মোঃ আলী আকবর,কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবুল, সেচ্ছাসেবকদলের সাবেক সফল সভাপতি আব্দুল আলিম তালুকদার লেবু, উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু,ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির প্রমুখ নেতৃবৃন্দ।
