উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মির্জা আজম এমপি কে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসন থেকে টানা ৭ বারের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক আলহাজ্ব মির্জা আজম এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, মেলান্দহ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা, সাংগঠনিক সম্পাদক টুলটুল আহমেদ, মোমিনুল ফারাজী সহ উপজেলা ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গত ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ চশমা মার্কা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *