উপজেলার সংবাদজামালপুরসদর

পুনাক কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের ন্যায় পুনাক জামালপুরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’

দিবসটি উপলক্ষে (৬ জুন ) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় পুলিশ লাইন্সে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।

এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর সহ বিভিন্ন স্কুল কলেজ সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠন Sustainable Future Foundation (SFF) এর সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *