মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ৯ম বারের মত জামালপুর জেলার শ্রেষ্ঠ এ, এস,আই হিসেবে নির্বাচিত হয়েছেন। মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ এর সার্বিক দিক নির্দেশনায় এ,এস আই আলী হোসেন আরারো জামালপুর জেলার শ্রেষ্ঠ এ,এস,আই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক মে/২০২৪ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠএ,এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী হোসেন। গত-১১ জুন মঙ্গলবার ২০২৪ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরের মেলান্দহ থানার এ এস,আই আলী হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন বর্তমানে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস সোহেল মাহমুদসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে জামালপুর জেলার শ্রেষ্ঠ এ এস,আই নির্বাচিত করায় জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ও মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদসহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেলান্দহ থানার এ,এস,আই মোঃ আলী হোসেন।
