ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা পেলেন ইসলামপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলার ইসলামপুর উপজেলা যমুনা নদীর বুকে ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল অভিজিৎ দাস, ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,ইসলামপুর উপজেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মেহেদী হাছান টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা জুথি সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও এর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বেলাগাছা ইউনিয়ন ও সাপধরী ইউনিয়নে বন্যায় ঘরবাড়ি হারানো বানভাসি মানুষের মাঝে শুকনা খাবার, নিরাপদ খাবার পানি, চাল,ডাল, তেল, শিশু খাদ্য ও গো-খাদ্য সহ বিভিন্ন জরুরি ঔষধ সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *