আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে জুট মিলের যন্ত্রাংশ পাচারের সময় তিনটি ট্রাক জব্দ আটক ৬

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনা বাহিনী ও থানা পুলিশ। এসময় ট্রাকের তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। শনিবার দিবাগত রাত ১ টার দিকে পৌর এলাকার বাবুল চিশতির জুট মিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই রাতে বকশিগঞ্জ জুট মিলের গেইট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থাথানীয় না পুলিশকে খবর দেয়। পরে বকশিগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনা বাহিনীর বকশিগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশ বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ

করেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করেন। ট্রাক গুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে নেওয়ার কথা ছিল।

এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদুকের মামলায় জেলে থাকায় পর এই সুযোগে স্থানীয় একটি চক্র বাবুল চিশতির জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন ¯’নীয়রা।

বার বার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি। কারা এই লুটপাটের পেছনে দায়ী তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জুট মিলের সাবেক কর্মচারীরা।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে সেনা বাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *