বকশিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যানের অপসারণ দাবি করে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ছামিউল হক, হুসনে আরা বেগম, মোতালেব মিয়া, নুরুল আমিন, জতিরুল ইসলাম, গোলাপ হোসেন, লাবনী বেগম,খায়রুল ইসলাম, মোরশেদ আলম প্রমূখ।
ধানুয়া কামালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে কামালপুর বাজারে প্রায় ঘন্ট্যাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী ও ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা। মানববন্ধন শেষে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ সময় চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে দুর্নীতিবাজ ও জনবি”িছন্ন চেয়ারম্যান দাবি করে নানা ধরনের স্লোগান দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেম্বারদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, একটি মহল দীর্ঘদিন যাবত তার ক্ষতি করার জন্য পায়তারা করে আসছে। এর আগেও মেম্বাররা আমার বিরুদ্ধে অনাস্থা দিয়েছিল। কিš‘ মেম্বারদের অভিযোগ ভিত্তিহীন হওয়ায় অনাস্থা প্রস্তাব না মঞ্জুর করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। এখন নতুন করে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে।
