উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মাহমুদপুরে ইউনিয়ন পরিষদ ভাংচুর ও পুড়িয়ে যাওয়ায় নিজ বাড়িতেই সেবা দিচ্ছেন চেয়ারম্যান

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ সম্প্রতি বৈশম্য বিরোধী ছাত্র -জনতার তীব্র আন্দোলনর মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পাশের দেশে পালিয়ে যাওয়ার কারণে ওই দিন অর্থাৎ গত ৫ আগষ্ট জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনের আসবারপত্র ভাংচুর, অফিসের কম্পিউটার ও যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পুড়িয়ে দিয়েছে ছাত্র -জনতা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজ বাড়িতেই জনসাধারণের জরুরি সেবা দিয়ে যাচ্ছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে,মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ তার নিজ বাড়িতেই সাধারণ মানুষের পাশে সেবা দেওয়াসহ তার নিজ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন সচিবসহ সংশ্লিষ্ট পরিষদের সকলকে নিয়ে বৈঠক করেছেন এবং সকল কার্যক্রম পরিচালনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *