মাহমুদপুরে জমি বেদখল করতে মরিয়া প্রতিপক্ষের হুমকি ধামকী প্রদর্শন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের জমি বেদখল করতে মরিয়া হয়ে জমির সীমানা উঠিয়ে ফেলে জোরপূর্বক অবৈধভাবে জবর দখল করে আইল কেটে কিছু জমি বেদখল করে নেয় একই এলাকার বাসিন্দা মৃত ছটকুর ছেলে সাইফুল ইসলাম,,সাইদুর রহমান, ও মৃত বাহাশ সর্দার এর ছেলে মোঃ শাহ আলম, শেখ ফরিদ গংরা। শুধু তাই নয় সাইফুল ইসলাম গংরা আরো জমি বেদখল করতে মরিয়া হয়ে সব সময় হুমকি ধামকী প্রদর্শন করে যাচ্ছেন একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষ নুরুল ইসলাম গংদের কে এমন অভিযোগের সততাও মিলেছে। গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াই টার দিকে সরে জমিনে ঘুরে পরিদর্শন করতে গেলে অভিযুক্ত সাইফুল ইসলাম গংদের সাথে কথা বলতে গেলে সাংবাদিক পরিচয় দিলেই সাইফুল ইসলাম সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকের উপর তেড়ে এসে তার ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা মারে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সাংবাদিক চলে আসেন। এই ঘটনায় ভোক্তাভোগী পরিবার নুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি অভিযোগ করলে গত ৪ সেপ্টেম্বর মেলান্দহ থানার এ,এস,আই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার তদন্ত করতে গেলে অভিযুক্ত সাইফুল ইসলাম গংরা পুলিশের সামনেই অকথ্য ভাষায় গালি গালাজসহ ভুক্তভোগী পরিবারের ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধোর করবো এবং জমি বেদখল করবে বলে হুমকি প্রদর্শন করে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সাইফুল ইসলাম গংরা চলে যায় বলে জানা গেছে। এ বিষয়ে মেলান্দহ থানার এ,এস,আই তোফাজ্জল হোসেন ঘটনার স্বীকার করে বলেন, ঘটনাস্হল পরিদর্শন করেছি আইনগত ব্যবস্থাগ্রহণ করে প্রতিবেদন দেওয়া হবে। এ বিষয়ে অভিযোগকারী নুরুল ইসলাম জানান,গত সেপ্টেম্বর বুধবার পুলিশ ঘটনা তদন্ত করতে গেলে অভিযুক্ত সাইফুল ইসলাম গংরা পুলিশের সামনেই আমাদের লোকজন কে অকথ্য ভাষায় গালি গালাজ করিয়া মারতে আসে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে তারা আমাদেরকে হুমকি ধামকী প্রদর্শন করে চলে যায়। এ বিষয়ে তিনি যৌথ বাহিনীসহ দ্রুত প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
