উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশিগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক।
অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে বকশিগঞ্জ মডেল প্রেসক্লাবে রবিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, আমি বকশিগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশিগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারী ইন্সপেক্টর পদে চাকুরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে চাকুরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। আমি এ ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি করছি।
বকশিগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *