উপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়ির যমুনা সারকারখানায় উৎপাদন চালু রাখার দাবীতে মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

দেশের বৃহৎ দৈনিক ১৭শ’ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) -এ গ্যাস সংযোগ দিয়ে কারখানার নিয়মিত উৎপাদন চালু রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে তারাকান্দিতে অবস্থিত যমুনা ইউরিয়া সার কারখানার গেইটপাড়ে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সদস্য চাঁন মিয়া চানু, সদস্য রাশেদুজ্জামান লিটন ফকির, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, জেএফসিএল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম,পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তারাকান্দি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন -৩৬৪০ এর আহ্বায়ক রন্জু মিয়া প্রমুখ।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় মানববন্ধনে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, যমুনা সার কারখানায় ১ টন সার উৎপাদন করতে ১৯হাজার টাকা খচর হয়। অথচ ভালো মানের সার উৎপাদন না করে বিদেশ থেকে নিন্মমানের ১টন সার আমদানী করা হচ্ছে ৯০ হাজার টাকায়। এটা শুভঙ্করের ফাঁকি। আর এই ফাঁকিবাজি করেই চালু কারখানা গ্যাস সংকটের অজুহাত দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা সরকারের এই ধান্দাবাজির সার আমদানী নীতির বিরোধিতা করি। আমরা চাই দ্রুত সময়ে কারখানায় গ্যাস সংযোগ চালু করে উপাদন শুরু হোক।

তিনি আরো বলেন, যমুনা সার কারখানায় দীর্ঘ ৮ মাস ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানার মুল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে হাজার কোটি টাকা ক্ষতির সম্ভবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *