জামালপুরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের ট্রাফিক অফিস ও ১নং পুলিশ ফাঁড়ি পরিদর্শন

মো: রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ গত ২২সেপ্টম্বর রবিবার সন্ধ্যায় জামালপুর সদর ট্রাফিক অফিস ও আমলাপড়া ১নং পুলিশ ফাঁড়ি আকষ্মিক পরিদর্শন করেন জামালপুর জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
পরে তিনি ট্রাফিকে কর্মরত উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করে ট্রাফিক পুলিশের বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
পরবর্তীতে আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়িতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সাথে রোলকলে কুশলাদি বিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
