দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকায় জামালপুর জেলা পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
মতবিনিময় সভায় শহরের যানজট নিরসন সহ দোকান মালামাল উঠানামার সময় নির্ধারন সহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
