উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর পূজা উদযাপন কমিটির সাথে শহর জামায়াতের মতবিনিময় 

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী,  জামালপুর শহর শাখার উদ্যোগে, শহর আমীর এডভোকেট আছিমুল ইসলামের নেতৃত্বে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে উৎযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহরের দয়াময়ী মন্দিরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দয়াময়ী মন্দির  কমিটির সভাপতি,ভারপ্রাপ্ত সেক্রেটারি, পুজা উৎযাপন কমিটির আহবায়ক, সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। শহর আমীর তার বক্তব্যে আমীরে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এবং নিজেদের সংখ্যালঘু না ভেবে আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে ভ্রাতৃত্ববোধের সাথে সহ অবস্থানের আহবান জানান। তিনি আসন্ন দুর্গাপূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।এবং এ সম্পর্ক সামনের দিনগুলিতে আরো বেশি সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাও. মিসবাহুর রহমান কাওসার, শহর সেক্রেটারি খন্দকার মুকাদ্দাস আলী, অর্থ সম্পাদক নাজমুল হক মাসুদ, অফিস সম্পাদক মেছবাহুল কাইউম, প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান ওমর, সমাজকল্যান সম্পাদক মাও.  আতিকুর রহমান, ছাত্রশিবির সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি সোলাইমান হোসেন, জামালপুর শহর শাখার সভাপতি শফিকুর রহমান সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *