অন্যান্যউপজেলার সংবাদ

শেরপুর জেলার নকলায় জামায়াত নেতৃবৃন্দের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও রান্না করা খাবার বিতরণ

শেরপুর প্রতিনিধি: ৬ অক্টোবর রবিবার শেরপুর জেলার নকলা উপজেলার বারোমাসায় বন্যার্ত এলাকা পরিদর্শন ও রান্না করা খাবার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দ।

খাবার বিতরনে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ভারপ্রাপ্ত  জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার ,শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান ,জামালপুর জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, নকলা উপজেলা আমির সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।

ড. ফারুকী বলেন বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে । তিনি সমাজের বিত্তবান লোকদের এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *