উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে মেলান্দহে লিফলেট বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ২৩ অক্টোবর মেলান্দহ উপজেলা ও পৌর শাখা বিএনপি যৌথ উদ্দ‍্যোগে সকাল ১১ ঘটিকার সময় গণতান্ত্রিক – মানবিক – আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ‍্যে দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিএনপি’র নির্বাহী কমিটির সহ- সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল লিফলেট বিতরণের মধ‍্য দিয়ে প্রথম দিনে কর্মসূচীর উদ্বোধন করেন।
তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এই ৩১ দফা সংস্কার কর্মসূচীর ভেতরের রাষ্ট্র পরিচালনা করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব নূরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল কাদির শ‍্যামল তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহ -সভাপতি রেজাউল করিম রেজা , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ লতিফ, যুগ্ম সম্পাদক আঃ আজিজ , যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুরুল করিম মঞ্জু, যুব দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, যুগ্ম আহবায়ক, আঃ গফুর, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, ছাত্র দলের আহবায়ক শিপলু ফকির, সদস‍্য সচিব রকিব হাসান রনি, কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর আলী, যুগ্ম আহবায়ক, সেলিম মিয়া, মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার শান্তি, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি , পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান, সদস‍্য সচিব ফাহাদুজ্জামান রবিন, পৌর ছাত্র দলের সদস‍্য সচিব ইয়াসিন খান, পৌর তাতিঁদলের সদস‍্য সচিব মিলনসহ অন‍্যন‍্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *