জামালপুরে শুরু হয়েছে টেক চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্ট

মোঃ রুহুল আমিন রাজু স্টাফ রিপোটারঃ বুটেক্স অধিভূক্ত শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে সরকারী ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয়ে জামালপুরে শুরু হয়েছে টেক চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্ট। ২৬ অক্টোবর শনিবার বিকালে জামালপুরের মেলান্দহের ভাবকী শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রাণলয়ের উপপরিচালক রাজু আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির সভাপতি জামালপুর শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বিশ্বজিত দাস।
উদ্বোধনী খেলায় জামালপুর শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোলশুন্য ড্র হয়। আগামী ২রা নভেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টেক চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও জামালপুর শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
টেক চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্ণামেন্ট দেখতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় দর্শক মাঠে উপস্থিত হন।
