উপজেলার সংবাদজাতীয়জামালপুর

জামালপুরে জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলার বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে শহরের সফির মিয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যা লী বের হয়ে শহর পদক্ষিন শেষে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয়।

বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক সজিব খান প্রমুখ।

এ সময় বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *