জামালপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায় উপলক্ষে এসপির সাক্ষাৎ
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ১২ নভেম্বর মঙ্গলবার জামালপুর জেলার সম্মানিত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ এহ্সানুল হক মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে জামালপুর জেলার সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় সাক্ষাতকালে তাঁরা পরস্পর কুশল বিনিময় করেন। এসময় পুলিশ সুপার জামালপুর মহোদয় বিদায়ী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের পরবর্তী কর্মজীবন ও পারিবারিক জীবনের সাফল্য এবং কল্যাণ কামনা করেন।
পরবর্তীতে সম্মানিত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার জামালপুর মহোদয় শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী অর্পণ করেন।
