মেলান্দহে “শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ” শহিদ বুদ্ধিজীবী দিবস -২০২৪-” পালন ও ” মহান বিজয় দিবস -২০২৪” উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর মেলান্দহ উপজেলা পরিষদের কক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব ও জনবান্ধন উপজেলা নির্বাহী অফিসার এস,এম,আলমগীর। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহান,মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুজ্জামান, মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, মেলান্দহে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন কারী বীর মুক্তিযোদ্ধা মেলান্দহ আব্দুল করিম, নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মুহাম্মদ রফিকুল হক, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, মেলান্দহ উপজেলা স্বরকলা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল হক মিন্টু, উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, মেলান্দহ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
