উপজেলার সংবাদমেলান্দহ

হযরত”মা” বারই রাণী (রহঃ) এর ৪৩ তম ওরশ মোবারকের শুভ উদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া গ্রামে অবস্থিত হযরত শাহ কামাল ইয়ামিনী (রহঃ) এর স্ত্রী হযরত”মা” বারই রাণী (রহঃ) এর ৪৩ তম বাৎসরিক মহা পবিত্র ওরস মোবারক ২০২৪ তারিখ ৫ ডিসেম্বর হইতে ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত (১৫ দিনব্যাপী) ওরশের আয়োজন করা হয়েছে। উক্ত ১৫ দিনব্যাপী ওরশ মোবারকের উদ্বোধন করেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমকেএম রহিমুজ্জামান খান রোকন, সভাপতি, হযরত “মা” বারই রাণী (রহঃ) মাজার শরীফ পরিচালনা কমিটি সরুলিয়া, দুরমুঠ, মেলান্দহ, জামালপুর। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওরশ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আখতারুজ্জামান খান মুকুল, ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ লিখনুজ্জামান লিখন, ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ তৌহিদুল হাসান রাকিব, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্বাছ আলী, ওরশ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মান্নান খান, মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাছান মেহের, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গফুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আশেকান,জাকে রান ও ধর্মপ্রাণ মুসলমান ও ভক্তবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *