আলোচিতউপজেলার সংবাদমেলান্দহ

মেলান্দহে উত্তম মাছচাষ অনুশীলন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উত্তম মাছচাষ অনুশীলনে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেলান্দহে মৎস্য বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান। মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান।উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা ( মৎস্য) মৎস্য বীজ উৎপাদন খামার মেলান্দহ মোঃ শফিকুল ইসলাম ,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা, ক্ষেত্রসহকারী দুলাল উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে মোট ২০ জন মৎস্যচাষী অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *