জামালপুরে জামায়াতের বিজয় র্যালি অনুষ্ঠিত


জামালপুর প্রতিনিধি: ১৬ ডিসেম্বর সোমবার ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
জামালপুর শহর শাখা: সকাল ৯ টায় জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পিটিআই মসজিদের সামনে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়। এরপর জামালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা হয়ে পাঁচ রাস্তায় এসে সমাবেশের মাধ্যমে র্যালি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, শহর আমির খন্দকার মুকাদ্দাস আলী, সেক্রেটারি মাওলানা মিসবাহুর রহমান কাউসার, সহকারী সেক্রেটারি নাজমুল হক মাসুদ ,হাফিজুর রহমান, হাফেজ মিসবাহুল কাইয়ুম, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রহমান ওমর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি বৃন্দ।
জামালপুর সদর: বিজয় র্যালিটি নান্দিনা পূর্ব বাজার মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে নান্দিনা বাজার প্রদক্ষিণ শেষে জনতার মোড়ে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কুদরতে খোদা, সদর আমির হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
মেলান্দহ উপজেলা: মেলান্দহে বিজয় র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদে এসে পথসভা মাধ্যমে শেষ হয় । পথসভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, জেলা কৃষি ও শিল্প বানিজ্য সেক্রেটারি রশিদুজ্জামান, মেলান্দহ উপজেলা আমির ইদ্রিস আলী, সেক্রেটারি মোহাম্মদ আলী ফারাজি, সহকারি সেক্রেটারি ফরহাদ রেজা, পৌর আমির শরাফত আলী ফারাজী সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
দেওয়ানগঞ্জ উপজেলা: বিজয় র্যালিটি দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় হয়ে মাদ্রাসায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী ও জেলা বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, উপজেলা আমির মাহবুবুর রহমান তালুকদার, সেক্রেটারি আতিকুর রহমান, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, পৌরসভার আমির হাফেজ আতিকুর রহমান সহ অন্যান্য বৃন্দ।
সরিষাবাড়ী উপজেলা: সরিষাবাড়িতে বিজয় র্যালিটি শিমলা বাজারের ঐতিহাসিক গণময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষেণ শেষে সরিষাবাড়ী আরাম নগর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মনির উদ্দিন, পৌর আমির গোলাম রব্বানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামপুর উপজেলা: বিজয় র্যালিটি ইসলামপুর বাজার মণ্ডলবাড়ি মোড় থেকে শুরু হয় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আমির মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু মুসা, কর্মপরিষদ সদস্য মাওলানা আমজাদ হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বকশিগঞ্জ উপজেলা: বকশিগঞ্জ জামায়াতের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বিরাট র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বকশিগঞ্জ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হতে শুরু হয়ে বকশীগঞ্জ বাজারের প্রধান সড়ক পদক্ষেণ শেষে মালিবাগ চৌরাস্তায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বকশিগঞ্জ-দেওয়ানগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা বাইতুলমাল সেক্রেটারী এডভোকেট ছামিউল হক, উপজেলা আমীর শফিকুল্লাহ বিএসসি, উপজেলা সেক্রেটারী আদেল ইবনে আওয়াল, পৌরসভা আমীর আব্দুল মতিন, উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মাদারগঞ্জ উপজেলা: মাদারগঞ্জে বিজয় দিবসের র্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য পেশ করেন উপজেরা আমীর মাও. নূরুল আমিন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, কর্মপরিষদ সদ্স্য অধ্যাপক শাহিন আক্তার খান, আমিনুর রহমান বিএসসি, পৌর আমির আতিকুর রহমান সেলিম সহ ইউনিয়নের নেতৃবৃন্দ । বিজয় র্যালিটি মাদারগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজার প্রদক্ষিন করে আবার শহীদ মিনারে এসে মুত্তিযুদ্ধে শহীদ ও জুলাই বিপ্লবে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে সমাপ্ত করা হয়।
বক্তাগণ বলেন বিগত ৫৩ বছরে আমরা স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারিনি। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্রজনতার ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতার নতুন সূর্য দেখতে পাচ্ছি। নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াত কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
