উপজেলার সংবাদসদর

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশ জামালপুর-এর বিনম্র শ্রদ্ধা

মোঃ রুহুল আমিন রাজু নিজস্ব প্রতিবেদকঃ ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস,১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সরোওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিলো পাকিস্তানি হানাদার বাহিনী।আজ বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন।

যেসব বীর সূর্য সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, বিজয়ের ৫৪ এর প্রভাতে জামালপুর-এর শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত সাংবাদিক বান্ধব পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস সোহেল মাহমুদ’সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *