বল্লভপুরে তিন রাস্তা মোড়ে বটবৃক্ষের চারদিকে পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন ইজাম্মেল হক
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের তিন রাস্তা মোড়ে মাদ্রাসার সংলগ্ন বটগাছের নীচে চারদিকে পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন কুলিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক বিডিআরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইজামেল হক ইজা। এ সময় উপস্থিত ছিলেন বল্লভপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট বক্তা যুক্তিবাদী তারাকান্দি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান,বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজুসহ এলাকার অত্র বাসিন্দা। এখানে উল্লেখ্য যে,বটবৃক্ষের চারদিকে পাকাকরণ কাজের অর্থায়নের সার্বিক সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত বিডির কর্মকর্তা মোঃ ইজাম্মেল হক ইজা।
