উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ২০২৪ ইং বেলা ১১ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্ব সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক এস,এম আলমগীর। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহান, , মেলান্দহ উপজেলা প্রকৌশলী সুভাশীষ রায়, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মাদ গাজী রফিকুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির, , চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ হারুন, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ মোহন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
