ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃজামালপুরের কৃতী সন্তান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান কে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন করা হয়েছে।
ইসলামি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধনী আইন -২০১০, ১৯ (১) ঝ ১৯) (২)এর ধারা অনুযায়ী গত ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী ০২ (দুই) বছরের জন্য উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জামালপুরের কৃতী সন্তান ড. মোঃ আশরাফুর রহমান কে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান, জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু এবং তিনি তাহার পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করি।
