ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুর জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার, ইয়াহিয়া আল মামুন(সদর সার্কেল) অফিসের দায়িত্বভার গ্রহণ করেন।
সোমবার ০৬ জানুয়ারী জামালপুর জেলা পুলিশে এই নবীন কর্মকর্তার যোগদান উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম জামালপুর।
