দুরমুঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুরের মেলান্দহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুরমুঠ ইউনিয়ন বিএনপির ব্যবস্থাপনায় রবিবার দুপুরে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন হযরত শাহ কামাল (রঃ) এর উত্তরসুরী ঐতিহাসিক দুরমুঠ মরহুম কাদা মিয়া সাহেবের বাড়ীর সামনে কাচারিঘরের সামনে কয়েক শত নারী পুরুষ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক মেলান্দহ -মাদারগঞ্জে প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি দীর্ঘ দিন পর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন এবং দীর্ঘ ৭ বছর পর লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়েছেন। খালেদা জিয়া দীর্ঘ দিন মিথ্যা মামলায় জেল খানায় ছিলেন। তারেক রহমান ১৮ বছর যাবৎ বাংলাদেশ ছেড়ে লন্ডনে আছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এদেশে ১৮ বছর আসতে দেয় নাই তৎকালীন আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা। খালেদা জিয়া ও তারেক রহমানের
দিকনির্দেশনায় বিএনপি শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের কে ঔক্যবদ্ধভাবে সকল যড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তারেক রহমান ও জিয়া পরিবার হলো এই দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সফল ৩ বাবের চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার বিশেষ আত্মীয়। তার বড় ভাই তারেক রহমানের ভাইরা ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর পরিবারকে মিথ্যা হত্যা মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক কয়েকবারের চেয়ারম্যান ও তারেক রহমানের ভাইরা ভাইয়ের ছোট ভাই সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সফল কয়েকবারের সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল লতিফ আকন্দ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহের উল্লাহ মেহের,কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বিএনপির সদস্য সিএনএফ ব্যবসায়ী নুরনবী, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য সৈয়দ শাফায়াত জামান অনিত, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম রাজু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক সুমন মাহবুব, উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
