জামালপুরে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। শুক্রবার রাতে শহরের পাঁচরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার মেহেদী হাসান হিমেল জামালপুর জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলা যা”েছ না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আজ শনিবার গ্রেপ্তার মেহেদী হাসান হিমেলকে জামালপুর আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
