উপজেলার সংবাদমেলান্দহ

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা রাতে অসহায় মানুষ কে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের গরীব অসহায় বৃদ্ধ আশানুর নামে এক ব্যক্তির হাতে। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মেঘারবাড়ী গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবু তাহের ঠিকাদার। কম্বল হাতে পেয়ে দরিদ্র অসহায় আশানুর নামে ঔ ব্যাক্তি জানান, তীব্র শীতের মধ্যে আমাকে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা একটি কম্বল দেওয়াতে আমার অনেক উপকার হলো দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাঁকে মঙ্গল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *