জামালপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিটিপিটি প্রশিক্ষণার্থী ব্যাচের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের পিটিআই ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইলমা জাহান, শাহীনুর ইসলাম ও নূর হোসেন প্রমুখ।
আয়োজিত মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হ”েছন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।
