ইসলামপুরউপজেলার সংবাদ

জামালপুরের ইসলামপুরে শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করলেন সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইসলামপুরের   শীতার্তদের মাঝে তিনশ শীতবস্ত্র (কম্বল) বিতরণ  করা হয়েছে। ইসলামপুরের চরগয়ালিনী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।

ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকিউল ইসলাম তিব্বত, হেলাল উদ্দীন সাদ্দাম, রুহুল আজম লুলু, মনিরুল করিম, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *