পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জামালপুর কর্তৃক আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি শনিবার বিকাল ১৬.০০ ঘটিকায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এক পিঠা উৎসব এর আয়োজন করা হয়।
নওরীন মুন্না, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব ও মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক বরাবরই মানবতার সেবায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও পুনাক মানবতার কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখবে।
এসময় জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
