আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে আওয়ামী লীগ নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি আকাশ গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চালানোর অভিযোগে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে জামালপুর শহরের জজ কোর্টের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনজীবী আমান উল্লাহ আকাশ জেলা আইনজীবী সমিতির সভাপতি।

মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত আমান উল্লাহ আকাশের জামিন না মঞ্জুর করায় আদালত বর্জন করে আইনজীবীরা।

আইনজীবী আকাশের সহযোগী আইনজীবী রাউফির রহমান প্রণয় বলেন, আইনজীবী আকাশ জেলা জজ আলী হোসাইনের বদলিজনিত বিদায় অনুষ্ঠান শেষে আদালত মসজিদে আসরের নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন। রিকশা জজ কোর্টের সামনে গেলে পুলিশ রিকশা থামিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আদালত আমান উল্লাহ আকাশের জামিন না মঞ্জুর করায় আদালত বর্জন করে সকল আইনজীবীরা।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমান উল্লাহ মামলার এজাহারনামীয় আসামি না হলেও প্রতিটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *