উপজেলার সংবাদসদর

দৈনিক জামালপুর বার্তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর থেকে পরিচালত দৈনিক জামালপুর বার্তা ডটকমের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রেলস্টেশন রোড হাজি মার্কেট এর তৃতীয় তলায় নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক মন্ডলীর সভাপতি মো. ইমরান কাইসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য-সচিব মো: সোহেল রানা খান।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ।

দৈনিক জামালপুর বার্তার সম্পাদক মাহমুল হাসান এর সঞ্চানালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি
সোহেল রানা খান বলেন ” সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ ” সত্যের পক্ষে সব সময় যুদ্ধ করে সত্যকে প্রতিষ্ঠাতা করাই হচ্ছে সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সকল প্রতিনিধিদের কে বলবো সঠিক তথ্য ও ন্যায় পথে চলে কলম ধরবেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে কখনো ভয় পাবেন না। তিনি দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সাফল্য কামনা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলাম এর সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মো. মনজুরুল হক, মো. মুক্তাদ্দির হোসেন সেলিম, মো. শরিফুল ইসলাম ঝোকন, মো. ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান প্রমুখ। এ সময় দৈনিক জামালপুর বার্তা ডটকমের সকল সাংবাদিক বৃন্দ।

এ সময় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সেই সঙ্গে কোনো পক্ষের কাছে বিক্রি না হওয়ার আহ্বান  জানান ।

আলোচনা ও সম্মাননা স্বারক প্রদান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *