জামালপুর জেলা প্রশাসন কর্তৃক মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারী/২০২৫ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৯ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জনাব হাছিনা বেগম, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার,জামালপুর মহোদয়।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা, মাদক বিরোধী অভিযান পরিচালনা, অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান, সীমান্তবর্তী উপজেলায় চোরা চালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল বিভাগের নজরদারি ও অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে সভায় মুক্ত আলোচনা হয়।
এসময় উক্ত আইন-শৃঙ্খলা মিটিং-এ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, জামালপুরের গণমাধ্যম প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সেনা বাহিনীর প্রতিনিধিসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
