উপজেলার সংবাদমেলান্দহ

মেলান্দহে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী টুপকার এলাকায় ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইলিয়াস হোসেন (৫০) টুপকার এলাকার মৃত মতিন সরকারের ছেলে।

নিহত শিক্ষক ঘোষেরপাড়া ইউনিয়নের বৈলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মা নামাজ শেষে বাড়ির পাশে বোরো ক্ষেতে পানি দিতে যান মাদ্রাসা শিক্ষক ইলিয়াস হোসেন। এ সময় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইলিয়াস হোসেন। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মেলান্দহ থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *