ইসলামপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
শনিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলা থেকে ডেভিল হান্ট অপারেশন এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুরের গঙ্গাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ইমরান বাড়িতে লুকিয়ে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি। রবিবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
