আলোচিতউপজেলার সংবাদমেলান্দহ

জামালপুরে কলেজ অধ্যক্ষ গ্রেফতার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের এক অভিযানে মো. শাহজাহান ওরফে সাজু মিয়া নামে এক কলেজ অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. শাহজাহান ওরফে সাজু মিয়া মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ। তিনি মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে ।

মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সোমবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ২৯ নভেম্বর মেলান্দহ থানায় করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *