ইসলামপুরউপজেলার সংবাদ

ইসলামপুরে ডেভিল হান্টে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত চাঁন মিয়া উপজেলার বেলগাছা ইউনিয়নের সিধুরতলা এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যমুনার দুর্গম চরে অভিযান পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর দুর্গম এলাকা মুন্নিয়ারচর বাজারের আজিজের দোকানের পেছন থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত চাঁন মিয়ার নামে আরো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *