উপজেলার সংবাদমেলান্দহ

জামালপুরের পুলিশ সুপার কর্তৃক মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ সোমবার(১৭ই ফেব্রুয়ারি) বেলা১৬:৩০ ঘটিকায় পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,জামালপুর মহোদয় মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। জামালপুর জেলার একটি টিম হিসেবে উপস্থিত সকল অফিসারদের ‘জনগণের সেবায়’ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করার প্রতি আহবান জানান।

এর আগে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানায় পৌঁছালে মেলান্দহ থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার(মাদারগঞ্জ সার্কেল),জামালপুর; মোঃ নাজমুস সাকিব, (ওসি ডিবি) জামালপুর,মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবিরসহ অন্যান্য অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *