উপজেলার সংবাদমেলান্দহ

২১ ফেব্রুয়ারী উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপির সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২১ শে ফেব্রুয়ারী “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২৫ উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে মেলান্দহ শহীদ মিনারে সকল শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনায় শহীদদের প্রতি ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি,জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির সাংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ । ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে প্রভাত ফেরী, র‍্যালি বের হয়ে মেলান্দহের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি।
‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *