বকশিগঞ্জ থানার ওসির প্রেস ব্রিফিং
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জে জমি সংক্রান্ত ঘটনায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সোমবার সকালে নিজ কার্যালয়ে প্রেস বিফিং করেছেন।
জানা যায়, বকশিগঞ্জ পৌর শহরের পুরাতন গরু হাটি এলাকায় ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে একই এলাকার প্রেম কুমার ডোম নামে জনৈক ব্যাক্তির দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরধরে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে রাম দা ও নানা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রেম কুমার ডোমের লোকজন।
হামলার ঘটনায় ভিডিও ফুটেজে দেখা যায় প্রেম কুমারের ছেলে মোহন্ত কুমার ডোম তার ভাতিজা বিশাল ডোম ও ভাই নয়ন ডোম রাম দা নিয়ে ব্যবসায়ী আবু সাইদ ও তার ছেলে ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে প্রেম কুমারের লোকজন আবু সাইদ ও মিজানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবু সাইদ।
অভিযোগে উল্লেখ করেন হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটতরাজ করে নেয় এবং ভাংচুর করে। বিষয়টি নিয়ে প্রেম কুমার সোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদের বিরুদ্ধে নানা আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন।
এর প্রতিবাদে সোমবার সকালে প্রেস ব্রিফিং করেছেন বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
প্রেস ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের প্রবীন নেতা শ্রী রমেশ কর্মকার ও অমল কুমার সেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, প্রেম কুমার পুলিশের বিরুদ্ধে আশালীন বক্তব্য দিয়ে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করার পায়তারা করছেন। তিনি প্রেম কুমারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন প্রেম কুমারের বক্তব্য মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।
