ইসলামপুরউপজেলার সংবাদ

ইসলামপুরে পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ পবিত্র মাহে রমযান উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারি বুধবার জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল। পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন।অনুষ্ঠান সন্ঞালনা করেন ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *