উপজেলার সংবাদসদর

জামালপুর সদর উপজেলার শরীফপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুর সদর থানা কর্তৃক আয়োজিত শরীফপুর ইউনিয়নে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১৪:৪৫ ঘটিকায় শরীফপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে “ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক।

ওপেন হাউস ডে- সভায় জামালপুর সদর উপজেলা’র ০২ নং শরীফপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৫ই আগস্টের পরবর্তী আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও জোরদার করার লক্ষ্যে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন কীভাবে আরো সুদৃঢ় করা যায় তারই ধারাবাহিকতায় পুলিশের সকল ইউনিট সর্বদাই বিট পুলিশং কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ তারা সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন। অপরাধ ভীতি, বিশৃঙ্খলা, অবক্ষয় এবং জীবনের মান উন্নয়ন জনিত সমস্যা সমাধানে সর্বাত্মক সেবা, ব্যক্তি কেন্দ্রিকতা এবং বিকেন্দ্রীভূত পুলিশিং এর সকল বিষয় উপস্থাপন করেন। মাদক, জোয়া, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সমাজ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সর্বপ্রকার সামাজিক অপরাধ নিরসনে সর্বাত্মক পুলিশের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ঐক্যমত প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, কিশোরগ্যাং, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছে, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়। অপরাধ সম্পর্কে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেন। মব জাস্টিস এর নামে আইন নিজের হাতে তুলে নিবেন না। সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে সমাজে বসবাস করতে পারে, সেটা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য। পুলিশ আপনাদের ভাই, আপনাদের সন্তানের মত।

একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী অর্থাৎ কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবে না। কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। নিরীহ একটি মানুষ হয়রানি হোক তার সুযোগ নেই। আমার দরজা সবসময় খোলা, তার প্রতিকার আপনারা পাবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি -১ নাজমুস সাকিব সহ জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্য বৃন্দ; ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *