উপজেলার সংবাদসরিষাবাড়ি

সরিষাবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেএফসিএল শাখা’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকাল ৪ ঘটিকায় উপজেলার যমুনা সার কারখানা স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক জেলা সেক্রেটারী আকন্দ মোঃ সিকান্দার আলী’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেএফসিএল শাখার সভাপতি মোঃ একরামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোঃ মোসলেহ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ড. ছামিউল হক ফারুকী- উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহঃ সভাপতি, জেলা সেক্রেটারী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জামালপুর-৪ আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থী এড. আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী নুরুল হক জামালী, সহঃ সেক্রেটারী এড. সুলতান মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ আক্তারুজ্জমান সোহাগ, উপজেলা জামায়াতের আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, বিএনপি নেতা গোলাম রব্বানী লিকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *