নাংলা ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হয়েছে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার নাংলা ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত শাহীন বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, তিনি বলেন,তিনি বলেন, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এই বছরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন চাই দিতে হবে। আওয়ামী লীগ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে। জুলাই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। ৫ আগষ্টে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন দেশের বাহিরে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা খুনী, খুনী হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে বিনা দোষে জেলে দিয়েছিলো আজ তিনি বিদেশে চিকিৎসাধীন আছে সবাই তাহার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানকে যেন সুস্থ রাখে তার জন্য দোয়া করবেন। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদেরকে ঔক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
নাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মেম্বারের সভাপতিত্বে ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার এর সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, জেলা বিএনপির সাবেক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান,সাধারণত সম্পাদক জাকির হোসেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লু, ৩নং ওয়া্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ দুলাল মেম্বার, মেলান্দহ পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আখতার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক উমর আলী, উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির প্রমুখ
